Dhaka ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সাবেক আইনমন্ত্রীর ভাই ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ আদালতের

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাই আরিফুল হক ও তার স্ত্রী জেবুন্নেসা বেগম হকের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির মঙ্গলবার এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এই হিসাব জব্দের আবেদন করেছিলেন। আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী আনিসুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তদন্তে আসামি আনিসুল হক এবং অন্য আসামিদের নামে ১৭২ কোটি ২৬ লাখ ৩২ হাজার ৯৪১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া তাদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, মামলার তদন্ত চলাকালীন আসামি জেবুন্নেসা বেগম হক অবৈধ উপায়ে অর্জিত ও ব্যাংক হিসাবে জমা হওয়া অর্থ উত্তোলন বা স্থানান্তরের চেষ্টা করছেন। এর মধ্যে বনানীর ডাচ-বাংলা ব্যাংক পিএলসি শাখায় তার একটি টিডি হিসাবে ৪ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ২৭৬ টাকা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও রাষ্ট্রের স্বার্থ রক্ষার্থে এবং অপরাধলব্ধ অর্থ বাজেয়াপ্ত করার সুবিধার্থে এই হিসাব অবরুদ্ধ করা জরুরি বলে আদালতকে জানানো হয়। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাবেক আইনমন্ত্রীর ভাই ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ আদালতের

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬