যুক্তরাজ্যের বার্মিংহামে নবগঠিত মহানগর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনকে আরও সুসংগঠিত, সক্রিয় ও গতিশীল করার উদ্দেশ্যে আয়োজিত এ সভায় যুক্তরাজ্য ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বার্মিংহাম মহানগর বিএনপির সভাপতি আবজার হোসেনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম গুলজার আহমেদ ফয়সাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার।
সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভায় নবগঠিত কমিটির বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন। এর মধ্যে জ্যেষ্ঠ সহসভাপতি রফিকুর রহমান রফু, সহসভাপতি মুজিবুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল কবির, সাংগঠনিক সম্পাদক মিজান উদ্দিন লিটন এবং সহসাংগঠনিক সম্পাদক বাবরুল ইসলামসহ ওয়েস্ট মিডল্যান্ডস ও বার্মিংহামের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


























