Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নতুন যুদ্ধ শুরু হলে ভারত মহাসাগরে মার্কিন জাহাজে হামলার হুশিয়ারি ইরানের

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসী সামরিক অভিযান পরিচালনা করে, তবে ভারত মহাসাগরজুড়ে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে কঠোরভাবে লক্ষ্যবস্তু করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

সংস্থাটির নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপপ্রধান আলী মোহাম্মাদি জানিয়েছেন, আরেকটি সংঘাত শুরু হলে মার্কিন ডেস্ট্রয়ার ও অন্যান্য নৌযান ধ্বংস করতে এক মুহূর্তও দ্বিধা করবে না তেহরান। মার্কিন প্রশাসনের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এই কঠোর অবস্থান তুলে ধরেন তিনি।

ইরানের পক্ষ থেকে কৌশলগত হরমুজ প্রণালি নিয়ে দেওয়া বিভিন্ন প্রস্তাবের বিষয়ে মার্কিন প্রশাসনের মনোভাবের কঠোর সমালোচনা করে আইআরজিসির এই শীর্ষ কর্মকর্তা বলেন, পারস্য উপসাগর, হরমুজ প্রণালি এবং ওমান উপসাগরের প্রতিটি জলপথ বর্তমানে তাদের কঠোর নজরদারির আওতায় রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নতুন যুদ্ধ শুরু হলে ভারত মহাসাগরে মার্কিন জাহাজে হামলার হুশিয়ারি ইরানের

সর্বশেষ হালনাগাদ : ০৯:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬