Dhaka ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মীদের জন্য ৭ দিনের ছুটির সুযোগ

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

আসন্ন অক্টোবর মাসে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে ঐচ্ছিক ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই দীর্ঘ ছুটি উপভোগ করা যাবে। তবে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়, কেবল সংশ্লিষ্ট ধর্মাবলম্বী সরকারি কর্মীদের জন্য এটি কার্যকর হবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মূল সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর মঙ্গলবার। এদিন মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি। অর্থাৎ, দুর্গাপূজার জন্য মূল সরকারি ছুটি দুই দিন।

এর পাশাপাশি, সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে দুই দিনের ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

এই ঐচ্ছিক ছুটি এবং ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি মিলিয়ে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মীরা টানা চার দিন ছুটি ভোগ করতে পারবেন। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলে সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। ফলে একটানা ৭ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তবে, এই দীর্ঘ ছুটির সুবিধা কেবল সংশ্লিষ্ট ধর্মাবলম্বী সরকারি কর্মীদের জন্য প্রযোজ্য। অন্য সরকারি চাকরিজীবীদের জন্য ঐচ্ছিক ছুটির এই সুযোগ থাকবে না।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মীদের জন্য ৭ দিনের ছুটির সুযোগ

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬