Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এশিয়ান গেমস ক্রিকেট: কোয়ার্টারে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গত শুক্রবার জাপানে পৌঁছানোর পর থেকেই আবহাওয়া সংক্রান্ত জটিলতার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল শনিবার নির্ধারিত কোনো অনুশীলন না থাকায় লিটন দাস ও নাজমুল হোসেন শান্তরা আইচি নাগোয়ার সাকাইয়ে হোটেলেই অলস সময় কাটিয়েছেন। অনেকে আবার গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে ছাতা হাতে হোটελের আশপাশে ঘুরে বেরিয়েছেন।

নাগোয়ায় দিনভর চলা ভারী বৃষ্টির কারণে এদিন দুটি ক্রিকেট ম্যাচও পরিত্যক্ত ঘোষণা করা হয়। আজ সকালে করোগি স্পোর্টস পার্কে টাইগারদের অনুশীলনের নির্ধারিত সূচি থাকলেও বৃষ্টির কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে। টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে দিনের যেকোনো সময়ে অনুশীলনের বিকল্প সময় জানিয়ে দেওয়া হবে।

পূর্ণ সদস্য দেশ হিসেবে এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার কথা রয়েছে বাংলাদেশের। গতকাল নির্ধারিত হয়েছে যে, আগামী ২৯ সেপ্টেম্বর সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। করোগি স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বৃষ্টির সৌজন্যেই নির্ধারিত হয়েছে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলার কথা থাকলেও মালয়েশিয়া ও ওমানের মধ্যকার শেষ ম্যাচটি বৃষ্টির কারণে টস না করেই পরিত্যক্ত হয়। ফলে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মালয়েশিয়া। শক্তির বিচারে এগিয়ে থাকলেও গত এশিয়ান গেমসের অভিজ্ঞতা মাথায় রেখে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ দল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এশিয়ান গেমস ক্রিকেট: কোয়ার্টারে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

সর্বশেষ হালনাগাদ : ০১:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬