Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আসিয়ান কাপ: মালয়েশিয়ার কাছে হেরে বাংলাদেশের লক্ষ্য এখন সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

ফিফা আসিয়ান কাপে হতাশাজনক শুরু হয়েছে বাংলাদেশের। মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর টুর্নামেন্টে টিকে থাকার সমীকরণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। যদিও দলে হামজা-শমিতসহ তিন বংশোদ্ভূত ফুটবলার রয়েছেন, প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল আসেনি। তবে এই হার ভুলে বাংলাদেশ কোচ থমাস ডুলির চোখ এখন আসন্ন সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া ম্যাচের দিকে।

কোচ ডুলি জানিয়েছেন, মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ থেকে তাদের শেখার অনেক কিছু আছে। তিনি বলেন, ‘এখন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আরও ভালো করার চেষ্টা করব। এরপর ইন্দোনেশিয়ার বিপক্ষেও একটি ভালো ম্যাচ খেলার চেষ্টা করব আমরা। এজন্য সবাই কঠোর পরিশ্রম করছে।’ তিনি আরও উল্লেখ করেন, গত জুনে সান মারিনোর বিপক্ষে খেলার পর ফুটবলাররা ঘরোয়া লিগেও অংশ নেয়নি। এমন পরিস্থিতিতে মালয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট।

আজ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে হামজা-শমিতরা বেশ আত্মবিশ্বাসী। গত এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলেছিল বাংলাদেশ। ২০২৫ সালের ১০ জুন ঘরের মাঠে ২-১ গোলে হারের ম্যাচে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তের ভুলে তা সম্ভব হয়নি। গত মার্চে সিঙ্গাপুরে গিয়েও ১-০ গোলে হারলেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল আশাব্যঞ্জক। এবার আসিয়ান কাপের মঞ্চে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো কিছুর প্রত্যাশা করছে ডুলির দল।

অন্যদিকে, ইন্দোনেশিয়া ম্যাচ ঘিরেও বাংলাদেশের প্রত্যাশা অনেক। ২০১৮ সালে এশিয়ান গেমস খেলতে ইন্দোনেশিয়ায় গিয়ে বাংলাদেশের সুখস্মৃতি রয়েছে। সেবার ইন্দোনেশিয়াকে ৪-০ গোলে হারানোর রেকর্ডও রয়েছে বাংলাদেশের।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আসিয়ান কাপ: মালয়েশিয়ার কাছে হেরে বাংলাদেশের লক্ষ্য এখন সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া

সর্বশেষ হালনাগাদ : ০১:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬