Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ, ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের দাবি

  • সর্বশেষ হালনাগাদ : ১২:০২:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের জোরালো দাবিতে যুক্তরাজ্যের লিভারপুলে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনপন্থি আন্দোলনকারী। লিভারপুলে লেবার পার্টির বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে এই বিক্ষোভের আয়োজন করা হয়। অ্যান্ডি বার্নহাম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই ছিল দলটির প্রথম সম্মেলন। বিক্ষোভকারীরা পশ্চিম তীরের বসতিগুলোর ওপর সম্প্রতি যুক্তরাজ্য সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা পুরো ইসরাইলের ক্ষেত্রেও সম্প্রসারণের দাবি জানান।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণে সহায়তা জোগায় এমন বাণিজ্য, অর্থায়ন ও সেবাকে লক্ষ্য করে ব্রিটেন ইসরাইলের বিরুদ্ধে তাদের এযাবৎকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে। এর আগে বিগত সরকারের আমলে ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে তৈরি অস্ত্র রপ্তানির প্রায় ৩০টি লাইসেন্স স্থগিত করা হয়েছিল। আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন ঘটিয়ে গাজায় এসব অস্ত্র ব্যবহারের সুস্পষ্ট ঝুঁকি রয়েছে—এমন পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে একই সরকার পরবর্তী তিন মাসের জন্য ইসরাইলের কাছে প্রায় ১৭ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম সরবরাহের অনুমোদনও দিয়েছিল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ, ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের দাবি

সর্বশেষ হালনাগাদ : ১২:০২:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬