Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেন থাইল্যান্ডের পুরিপল

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

তিন বছর আগের এশিয়ান গেমসে রৌপ্যপদক জয়ের পর এবার সোনা নিজের করে নিলেন থাইল্যান্ডের স্প্রিন্টার পুরিপল বুনসন। পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে ৯.৯০ সেকেন্ডে ফিনিশিং লাইন পার হয়ে তিনি এশিয়ান গেমসের নতুন রাজা হয়েছেন। শুরু থেকেই ট্র্যাকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলা এই থাই অ্যাথলেট হিটের পাশাপাশি সেমিফাইনালেও গেমস রেকর্ড গড়ে প্রথম হয়েছিলেন। ফাইনালে নিজের সেই রেকর্ড ভেঙে সেরা টাইমিং উপহার দেন তিনি।

এই ইভেন্টে ১০.০৪ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক অর্জন করেছেন ওমানের আলী আল বালুসি। অন্যদিকে, ১০.১১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন তাঁরই স্বদেশি মালহাম আল বালুসি। ব্রোঞ্জজয়ী এই অ্যাথলেটের টাইমিং দেখে বাংলাদেশের স্প্রিন্টার ইমরানুর রহমানের দীর্ঘশ্বাস ফেলা স্বাভাবিক, কারণ ১০০ মিটার দৌড়ে ইমরানুরের ক্যারিয়ারসেরা টাইমিংও ১০.১১ সেকেন্ড। সেমিফাইনালে লড়াই করলেও ফাইনালে আশানুরূপ করতে পারেননি ইমরানুর; ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে আটজনের মধ্যে সপ্তম হয়ে দৌড় শেষ করেন তিনি।

নাগোয়ার মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে শুক্রবারে অনুষ্ঠিত এই হাই-ভোল্টেজ রেস দেখতে দর্শকরা বেশ আগে থেকেই ভিড় করেছিলেন। যদিও গেমসের অন্যান্য বড় ইভেন্টের মতো গ্যালারি পুরোপুরি পূর্ণ ছিল না, তবুও মাত্র ১০ সেকেন্ডের এই রোমাঞ্চকর লড়াই দেখতে দর্শকদের আগ্রহের কমতি ছিল না। ফটোসাংবাদিকদের ক্যামেরায় এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই বন্দি হয়েছে নানা আনন্দ-বেদনা ও রেকর্ডের মুহূর্ত।

তবে থাই অ্যাথলেট পুরিপলের জন্য রাতটি রূপকথার মতো হলেও, মালয়েশিয়ার অ্যাথলেট মুহম্মদ আজিম ফাহমির জন্য তা ছিল বেদনার। রেসের শেষদিকে পায়ের পেশিতে টান পড়ায় তাঁকে একবুক কষ্ট ও হতাশা নিয়ে ট্র্যাক ছেড়ে সরাসরি হাসপাতালে যেতে হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেন থাইল্যান্ডের পুরিপল

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬