যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়ার কয়েক মাস পর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মোড় নিয়েছে ইরান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। সেখানে তারা বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সিরিজ বৈঠক করছেন।
নিউ ইয়র্ক সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দুই ডজনেরও বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তার সরাসরি বৈঠকটি সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্থগিত থাকা কূটনৈতিক আলোচনা পুনরায় চালুর অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব উপস্থাপন করেছে তেহরান। ওই প্রস্তাব অনুযায়ী, ওয়াশিংটন অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করলে ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং চূড়ান্ত সমঝোতার লক্ষে আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে। এদিকে জাতিসংঘে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দৃঢ় অবস্থান ব্যক্ত করে জানিয়েছেন যে, ইসলামি পরমাণু প্রজাতন্ত্র কখনো চাপের মুখে মাথা নত করবে না।























