Dhaka ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

টানা ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে দেশের অন্যতম প্রধান নদী তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে লালমনিরহাটসহ তিস্তাপারের নিম্নাঞ্চলগুলোতে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার খুব কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢল অব্যাহত থাকলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পানি আরও বৃদ্ধি পেয়ে নদীসংলগ্ন চরাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের জলকপাটগুলো সচল রাখা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

সর্বশেষ হালনাগাদ : ০৮:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬