Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন এশিয়ান গেমসের পদকজয়ী জিন্নাত

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত পদক জিতে দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন উশুকা জিন্নাত আক্তার। জাপানের আইচিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক অর্জন করেন তিনি।

শুক্রবার রাত ২টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান জিন্নাত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। জিন্নাতকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং বাংলাদেশ উশু ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

জাপানের আইচিতে এবারের এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জ জেতেন জিন্নাত। তার এই সাফল্য বাংলাদেশের এশিয়ান গেমস ইতিহাসে ব্যক্তিগত পদকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে। এর আগে ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ হোসেন ব্যক্তিগত পদক জেতার পর আর কোনো বাংলাদেশি ক্রীড়াবিদ এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক অর্জন করতে পারেননি। দীর্ঘ চার দশক পর সেই তালিকায় যোগ হলো জিন্নাত আক্তারের নাম।

এবারের এশিয়ান গেমসে জিন্নাতের ব্রোঞ্জ শুধু তার নিজের সাফল্য নয়, বাংলাদেশের ব্যক্তিগত পদক ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন এশিয়ান গেমসের পদকজয়ী জিন্নাত

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬