অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) তাদের ‘হাইজিন বিজনেস’ বিভাগে ‘জোনাল সেলস ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ৩০ থেকে ৪০ বছর বয়সী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের (Bdjobs) মাধ্যমে অনলাইনে তাঁদের আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। পদের বেতন ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


























