Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সৌদির নিরাপত্তায় ‘মক্কা চুক্তি’র তিন দেশের সেনাপ্রধানদের জরুরি বৈঠকের প্রস্তুতি

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

সৌদি আরবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’র আওতায় দেশটিকে সামরিক সহায়তার রূপরেখা নির্ধারণে তিন দেশের সেনাপ্রধানদের একটি জরুরি বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এ বিষয়ে আলোচনা করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা।

নিউইয়র্কে জাতিসংঘের সৌদি আরবের স্থায়ী মিশন কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে অংশগ্রহণ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিন দেশের সেনাপ্রধানদের আসন্ন বৈঠকের প্রস্তুতি পর্যালোচনা করার পাশাপাশি বৈঠকে সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা এবং পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে চালানো বিভিন্ন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়। উল্লেখ্য, ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’র শর্ত অনুযায়ী জোটে অন্তর্ভুক্ত যেকোনো একটি দেশের ওপর হামলা বাকি সকল সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হয়।

বৈঠকে তিন পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তেজনা প্রশমিত করে আলাপ-আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রতি যৌথ অঙ্গীকার জোরদার করেন তারা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সৌদির নিরাপত্তায় ‘মক্কা চুক্তি’র তিন দেশের সেনাপ্রধানদের জরুরি বৈঠকের প্রস্তুতি

সর্বশেষ হালনাগাদ : ১০:১৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬