Dhaka ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়েথ

  • সর্বশেষ হালনাগাদ : ০১:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

ফিফা উইন্ডোতে আসন্ন তিনটি প্রীতি ম্যাচ সামনে রেখে স্কোয়াড গঠনের এই সময়ে বড় ধরনের ইনজুরি ধাক্কার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হওয়া এই উইন্ডোতে আলবিসেলেস্তেরা পরবর্তী দুটি ম্যাচ খেলবে আগামী ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে। ফুটবল বিশ্বের বিশেষ নজর কাড়ছে শেষ ম্যাচটি, কারণ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পূর্বঘোষণা অনুযায়ী আর্জেন্টিনার জার্সিতে এটিই হতে যাচ্ছে মহাতারকা লিওনেল মেসির চূড়ান্ত বিদায়ী ম্যাচ।

তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর ঠিক আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির স্কোয়াড থেকে ইনজুরির কারণে নতুন করে ছিটকে গেছেন দুই গুরুত্বপূর্ণ ফুটবলার—মিডফিল্ডার থিয়াগো আলমাদা ও ডিফেন্ডার হুয়ান ফয়েথ। ক্লাব ফুটবলে উরাকানের বিপক্ষে ম্যাচে খেলার মাত্র ৫ মিনিটের মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল রিভার প্লেটের মিডফিল্ডার থিয়াগো আলমাদাকে। পরবর্তীতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার উরুর পেশিতে ‘গ্রেড-১’ মাত্রার চিড় ধরা পড়ে। তবে ওই একই ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়া তোবিয়াস আনদ্রাদার কোনো পেশির গুরুতর চোট ধরা না পড়ায় বড় ধরনের ফাঁড়া থেকে বেঁচে গেছেন তিনি এবং তাকে স্কোয়াডেই রেখে দেওয়া হয়েছে।

অন্যদিকে, পেশির অস্বস্তি থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে না পারায় স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে মাঠে নামতে পারেননি ডিফেন্ডার হুয়ান ফয়েথ। এই ইনজুরি সময়মতো কাটিয়ে উঠতে না পারায় শেষ পর্যন্ত তাকেও আর্জেন্টিনা দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর্জেন্টিনা জাতীয় দল তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, চোটের কারণে আসন্ন তিনটি প্রীতি ম্যাচ থেকে হুয়ান ফয়েথ ও থিয়াগো আলমাদা ছিটকে গেছেন।

আহত এই দুই খেলোয়াড়ের বদলি হিসেবে এখন পর্যন্ত নতুন কারো নাম ঘোষণা করা হয়নি। তবে এর কিছুদিন আগেই প্রাথমিক স্কোয়াডে এজি ফার্নান্দেস, সান্তিয়াগো সিমোন ও ভ্যালেন্তিন গোমেসকে যুক্ত করা হয়েছিল। এদিকে স্কোয়াড থেকে অফিশিয়ালি বাদ পড়লেও, ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়ায় বেনিনের বিপক্ষে লিওনেল মেসির এই ঐতিহাসিক ও আবেগঘন বিদায়ী ম্যাচে ডাগআউট বা দলের সঙ্গেই উপস্থিত থাকবেন হুয়ান ফয়েথ ও থিয়াগো আলমাদা। কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনা অনুযায়ী, মেসির এই বিশেষ ম্যাচে কাতার বিশ্বকাপজয়ী দলের সকল সদস্যকেই একত্র করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়েথ

সর্বশেষ হালনাগাদ : ০১:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬