Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গাজায় ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড চলছে: জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ বার দেখা হয়েছে

বিশ্বের চলমান বিভিন্ন সংকটের মধ্যেও গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির কথা আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গাজায় ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন মাত্রায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে উল্লেখ করে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি এবং বিশ্বের পরিবর্তনশীল ক্ষমতার কাঠামো নিয়ে সতর্কবার্তা দিয়েছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, তার দীর্ঘ কর্মজীবনে তিনি অনেক যুদ্ধ ও সংকট দেখেছেন, কিন্তু গাজায় যে মাত্রায় প্রাণহানি ঘটছে তা অন্য যেকোনো পরিস্থিতির তুলনায় ভিন্ন ও ভয়াবহ। ইউক্রেন প্রসঙ্গে রাশিয়ার সামরিক অভিযানের সমালোচনা করে তিনি একে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, যুদ্ধের সম্মুখসারির বাইরেও বেসামরিক নাগরিকদের মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গুতেরেস আরও উল্লেখ করেন যে, কেবল সামরিক বা অর্থনৈতিক শক্তি দিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শক্তিকে অবশ্যই আইনের অধীনে পরিচালিত হতে হবে। বর্তমান বিশ্বে ক্ষমতার বিন্যাস পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, একদিকে যেমন নতুন রাজনৈতিক ও প্রযুক্তিগত কেন্দ্র গড়ে উঠছে, অন্যদিকে বড় কর্পোরেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার হাতেও ক্ষমতার একটি বড় অংশ চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বশান্তি বজায় রাখতে সংযম ও আন্তর্জাতিক আইনের শাসনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গাজায় ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড চলছে: জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

সর্বশেষ হালনাগাদ : ১০:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬