Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার হুমকি হুথিদের

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

ইয়েমেনে চলমান হামলা ও অবরোধের প্রতিশোধ হিসেবে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের জ্যেষ্ঠ সামরিক কমান্ডাররা। তাদের কড়া হুঁশিয়ারি, সৌদি আরবের গভীরে জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানো হলে দেশটির অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক নেতারা এক যৌথ বিবৃতিতে সৌদি আরবের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, যা সৌদি আরবের যেকোনো কৌশলগত ও সুরক্ষিত স্থানে আঘাত হানতে সক্ষম।

হুথি নেতারা সতর্ক করে বলেছেন, সামান্য কোনো ভুল পদক্ষেপ নেওয়া হলে এর জন্য চড়া মূল্য পরিশোধ করতে হবে। তাদের দাবি, ইয়েমেনের সশস্ত্র বাহিনী বর্তমান সংঘাতে প্রতিরক্ষার ক্ষেত্রে সম্পূর্ণ নতুন একটি সমীকরণ তৈরি করেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার হুমকি হুথিদের

সর্বশেষ হালনাগাদ : ০৬:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬