Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত অন্তত ২৮, বেড়েছে উত্তেজনা

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

আফগানিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। সোমবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানে তিনটি লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট বিমান হামলা চালানো হয়েছে।

মন্ত্রণালয় জোর দিয়ে জানায়, খাইবার পাখতুনখোয়ায় সাম্প্রতিক একাধিক হামলার জন্য দায়ী সন্ত্রাসী সংগঠনগুলোর গোপন আস্তানা ও নিরাপদ ঘাঁটির বিরুদ্ধে এই ‘সুপরিকল্পিত ও সুনির্দিষ্ট’ হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘আত্মঘাতী বোমা হামলার প্রশিক্ষণ কেন্দ্রসহ তিনটি লক্ষ্যবস্তু নিখুঁতভাবে ধ্বংস করা হয়েছে। এতে ২৮ জন সন্ত্রাসী এবং বেশ কয়েকজন আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়।’

সেইসঙ্গে ওই কেন্দ্র ও গোপন আস্তানাগুলোতে মজুত রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

এদিকে, আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। সোমবার কুনার প্রদেশের একটি বাড়িতে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক কয়েক মাসের আপেক্ষিক শান্তির পর এই হামলা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইসলামাবাদ। তবে তালেবান সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত অন্তত ২৮, বেড়েছে উত্তেজনা

সর্বশেষ হালনাগাদ : ০৬:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬