Dhaka ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যুবকদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঢাকা ও আঙ্কারার অঙ্গীকার ককটেল ফুটিয়ে খুনি হাসিনাকে আর কখনো দেশে ফেরানো যাবে না: আমানউল্লাহ আমান কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি ধর্মমন্ত্রীর উপস্থিতিতে সৌদিতে হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বাড়াল ৫ হাজার আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব ও জাতীয় সার্বভৌমত্ব: ঐতিহাসিক প্রেক্ষাপট

  • সর্বশেষ হালনাগাদ : ১০:০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সন্ধিক্ষণ। সুদীর্ঘ সময় ধরে এই দিনটিকে ঘিরে নানা ধরনের রাজনৈতিক ব্যাখ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলেও বস্তুত এটি ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধ।

তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের মুক্তির বিষয়ে বলা হয়ে থাকে, কোনো নির্দিষ্ট দলীয় ক্যাডার বা রাজনৈতিক গোষ্ঠী তাঁকে মুক্ত করেনি; বরং বাংলাদেশ সেনাবাহিনীর টু-ফিল্ড রেজিমেন্টের দেশপ্রেমিক ও শৃঙ্খলাকামী জোয়ানরাই তাঁকে গৃহবন্দিদশা থেকে মুক্ত করেছিলেন। ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থানের পর সেনাসদরে চেইন অব কমান্ড ভেঙে পড়ার যে ঝুঁকি তৈরি হয়েছিল, সাধারণ সিপাহিদের দায়িত্বশীল ভূমিকা তা নস্যাৎ করে দেয়।

সেনাবাহিনীর সাধারণ জওয়ানদের সেই ঐতিহাসিক পদক্ষেপের সঙ্গে মুহূর্তেই ঢাকার সাধারণ আপামর জনতা একাত্ম হয়ে রাজপথে নেমে আসে। সিপাহি ও জনতার এই অভূতপূর্ব ঐক্য দেশের সামরিক ও রাজনৈতিক ইতিহাসে এক অনন্য সংহতির সৃষ্টি করেছিল।

গৃহবন্দিদশা থেকে মুক্ত হয়ে জিয়াউর রহমান সুদৃঢ় প্রশাসনিক পদক্ষেপে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং দেশকে রাজনৈতিক অস্থিরতার হাত থেকে রক্ষা করেন। পরবর্তীতে একদলীয় শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের সূচনা ঘটে, যা বাংলাদেশের জাতীয় সংহতি ও সার্বভৌমত্ব রক্ষার মূল স্তম্ভ হিসেবে স্থান করে নেয়।

জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে গত দুই সপ্তাহে ৭০ জনের বেশি অনুপ্রবেশ প্রতিহত করেছেন বিজিবি

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব ও জাতীয় সার্বভৌমত্ব: ঐতিহাসিক প্রেক্ষাপট

সর্বশেষ হালনাগাদ : ১০:০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬