বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেত্রীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে রুমিন ফারহানাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
















