Dhaka ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দক্ষিণ লেবাননে সামরিক যোগাযোগের জন্য নতুন সড়ক নির্মাণ করছে ইসরাইলি বাহিনী

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

দক্ষিণ লেবাননে নিজেদের সামরিক অবস্থানগুলোর মধ্যে যোগাযোগ সুদৃঢ় করতে পাহাড় ও উপত্যকার মধ্য দিয়ে নতুন সড়ক নির্মাণ করছে ইসরাইলি সেনাবাহিনী। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানা গেছে, দক্ষিণ লেবাননের পশ্চিম ও মধ্যাঞ্চলে সড়ক নির্মাণের পাশাপাশি বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো ধ্বংসের কার্যক্রমও অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। বিশেষ করে মধ্যাঞ্চলের আইতা আল-শাব, মারুন আল-রাস, বিনত জবেইল ও আইতারুন শহর এলাকায় এবং পশ্চিমাঞ্চলের নাকুরা, ইয়ারিন, ধাইরা, মারওয়াহিন ও আলমা আল-শাব এলাকায় এই তৎপরতা চলছে। এসব এলাকায় লেবাননের সেনাবাহিনীর পাশাপাশি জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিলও মোতায়েন রয়েছে।

এর আগে গত অক্টোবর মাসে ফ্লোরিডার টাম্পায় যুক্তরাষ্ট্রর মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে সামরিক ও কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকের পরই লেবাননে ইসরাইলি বাহিনীর এই নতুন অবকাঠামো নির্মাণের বিষয়টি সামনে এল। তবে দুই পক্ষের মধ্যে সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণসহ নানা বিষয়ে মতবিরোধ এখনো রয়ে গেছে।

উল্লেখ্য, গত জুনে হওয়া একটি চুক্তির আওতায় দখলকৃত ভূখণ্ড থেকে ধাপে ধাপে ইসরাইলের সেনা প্রত্যাহারের কথা থাকলেও দেশটির সামরিক অভিযান এখনো বন্ধ হয়নি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে দেশটিতে হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন এবং লাখ লাখ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দক্ষিণ লেবাননে সামরিক যোগাযোগের জন্য নতুন সড়ক নির্মাণ করছে ইসরাইলি বাহিনী

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬