Dhaka ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে বন্দুক হামলা, নিহত ২৪

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসব উদ্‌যাপনকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় অন্তত ২৪ জন নিহত এবং আরও ৯৪ জন আহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়ার পর্যন্ত নৈশক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়াম ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে এসব হামলার ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন স্থানে একাধিক গুলিবর্ষণের ঘটনা রেকর্ড করা হয়।

এর মধ্যে টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় রোববার ভোরে তিনটি পৃথক গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। হ্যালোইন উপলক্ষে ওই এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছিল। ডালাস পুলিশ জানিয়েছে, হ্যালোইন উপলক্ষে আগে থেকেই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল, যার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। ফ্লোরিডা ও মিসিসিপিতেও পৃথক গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং পুলিশ এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রেখেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে বন্দুক হামলা, নিহত ২৪

সর্বশেষ হালনাগাদ : ০৮:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬