Dhaka ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি ডাকসু ভিপির

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেছেন, বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম প্রায় দ্বিগুণ ন্যূনতম মজুরি দিয়েও পোশাক রপ্তানিতে এগিয়ে রয়েছে। তাহলে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দর-কষাকষিতে সরকারের ব্যর্থতার দায় কেন শ্রমিকদের নিতে হবে?

সাদিক কায়েম বলেন, দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মূল্যস্ফীতির দেশে মাত্র ১২ হাজার ৫০০ টাকা মজুরিতে একজন শ্রমিক কীভাবে নিজের ও পরিবারের ব্যয় নির্বাহ করবেন, তা একটি বড় প্রশ্ন। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা শুধু তাদের অধিকার নয়, বরং দেশের পোশাকশিল্পের ভবিষ্যতের জন্যও অত্যন্ত জরুরি। তিনি অভিযোগ করেন, শ্রমিকদের মজুরি নিয়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকার শুরু থেকেই ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধান না করে শ্রমিকদের ওপর দমনপীড়ন চালানো হয়েছে। সরকারের এই ব্যর্থতার কারণেই বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা আন্দোলনে সুযোগ নেওয়ার পরিবেশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ডাকসু ভিপি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে ছাত্র, শ্রমিক, কৃষক ও মধ্যবিত্তসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য ইনসাফ নিশ্চিত করতে হবে। কোনো ধরনের টালবাহানা না করে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে দ্রুত সম্মানজনক মজুরি নির্ধারণ করার দাবি জানিয়ে তিনি বলেন, নিজেদের ব্যর্থতা আড়াল করতে উসকানির অজুহাত দেখিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার উপেক্ষা করা যাবে না।

জনপ্রিয়

পুলিশকে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের সংস্কৃতি থেকে বের করে আনা হয়েছে: তথ্য উপদেষ্টা

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি ডাকসু ভিপির

সর্বশেষ হালনাগাদ : ০৮:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬