Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর পত্রিকা ছেঁড়ার ঘটনায় জেজেইউর ক্ষোভ ও প্রতিবাদ

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

প্রকাশ্যে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। সংগঠনটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত কোনো ব্যক্তির এমন আচরণ স্বাধীন সাংবাদিকতা, গণতান্ত্রিক সহনশীলতা ও মতপ্রকাশের অধিকারের পরিপন্থী।

সম্প্রতি ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন জাতীয় দৈনিকটি ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে জেজেইউ জানায়, সংবাদমাধ্যমের কোনো প্রতিবেদন, সম্পাদকীয় অভিমত বা রাজনৈতিক বিশ্লেষণের সঙ্গে যেকোনো ব্যক্তি বা সংগঠনের দ্বিমত থাকতে পারে। তবে গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে যুক্তি ও পাল্টা বক্তব্যের মাধ্যমেই সেই ক্ষোভ বা সমালোচনা প্রকাশ করা উচিত।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর মতো দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। কোনো পক্ষেরই এমন অবস্থান নেওয়া সমীচীন নয়, যা স্বাধীন সাংবাদিকতার পথকে সংকুচিত করে। গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখা এবং একই সঙ্গে দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে সংযত আচরণ নিশ্চিত করার আহ্বান জানায় সংগঠনটি।

গণমাধ্যমের প্রতিবেদনে কেউ সংক্ষুব্ধ হলে আইনি ও প্রাতিষ্ঠানিক প্রতিকারের ওপর গুরুত্ব দিয়ে জেজেইউ প্রেস কাউন্সিলকে একটি শক্তিশালী, নিরপেক্ষ ও কার্যকর প্রতিষ্ঠানে রূপ দেওয়ার জোর দাবি জানায়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর পত্রিকা ছেঁড়ার ঘটনায় জেজেইউর ক্ষোভ ও প্রতিবাদ

সর্বশেষ হালনাগাদ : ০৯:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬