Dhaka ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে জোর প্রচার চালাচ্ছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নির্বাচনি প্রচারের অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে।

সর্বশেষ জনমত জরিপে রিপাবলিকানদের তুলনায় এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। রিয়েলক্লিয়ারপলিটিকসের জরিপের গড় হিসাবে, ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন ৫১ দশমিক ৫ শতাংশ, আর রিপাবলিকানদের ৪৩ দশমিক ১ শতাংশ। তবে সিনেটের কয়েকটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফলই কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

রোববার আইওয়া ও কানসাসে নির্বাচনি সমাবেশ করার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অন্যদিকে, ইসলামবিদ্বেষী আক্রমণের মুখে থাকা ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ মিশিগানের ডেট্রয়েট ও সাউথফিল্ডে প্রচার চালাবেন।

ওয়াশিংটন পোস্ট-শার স্কুলের এক জরিপে কানসাসে ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হ্যামিল্টন রিপাবলিকান সিনেটর রজার মার্শালের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে রয়েছেন। তবে এমারসন কলেজের জরিপে ব্যবধান মাত্র ৩ পয়েন্ট। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অসন্তোষ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার অন্যতম কারণ। তবে রিপাবলিকান ভোটারদের জরিপে অংশগ্রহণ কম হওয়ায় প্রকৃত জনসমর্থনের চিত্রে পার্থক্য থাকতে পারে।

নির্বাচনের শেষ পর্যায়ে দুই দলই অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান প্রার্থীদের পক্ষে টেলিফোনে প্রচার চালাচ্ছেন। তবে বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক সংকট মোকাবিলায় রিপাবলিকানদের সুস্পষ্ট বার্তার ঘাটতি রয়েছে। অন্যদিকে, আল-সাইয়েদ রাজনীতিতে অর্থের প্রভাব কমানো, মানুষের পকেটে অর্থ ফেরানো এবং সবার জন্য স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন।

এ পর্যন্ত ৫ কোটি ১০ লাখের বেশি মার্কিন নাগরিক আগাম ভোট দিয়েছেন। তবে আগাম ভোটের সংখ্যা দিয়ে কোনো দলের জয়ের সম্ভাবনা নিশ্চিত করা যাচ্ছে না। নির্বাচনের ফল নির্ধারণে ভোটার উপস্থিতি, বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই

সর্বশেষ হালনাগাদ : ০৮:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬