Dhaka ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কারাবাও কাপ: রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি-লিভারপুল

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

কারাবাও কাপের শেষ আটে জায়গা করে নিতে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও লিভারপুলকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। নির্ধারিত সময়ে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে ব্রাইটনকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি, অন্যদিকে চেলসির বিপক্ষে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে পেনাল্টি শুটআউটে জয় পেয়েছে লিভারপুল। দুই ম্যাচেই শেষ হাসি হেসেছে স্বাগতিক দলগুলো।

ইত্তিহাদ স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে টাইব্রেকার জেতে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে শেষ হয়েছিলো। ম্যাচের ৩০ মিনিটে মালিক ইয়ালকুয়ের গোলে এগিয়ে যায় ব্রাইটন। তবে ৪০ মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরান মাতেও কোভাচিচ। বিরতির পর ৪৭ মিনিটে জর্জিনিও রুটারের গোলে আবারও এগিয়ে যায় সফরকারীরা।

৭২ মিনিটে রায়ান শেরকির ফ্রি-কিক ভিটর রেইসের গায়ে লেগে জালে ঢুকলে সমতায় ফেরে সিটি। এরপর টাইব্রেকারে গোলরক্ষক জেরোনিমো রুলি ব্রাইটনের দুটি শট ঠেকিয়ে দেন। সিটির হয়ে জয় নিশ্চিত করা শটটি নেন রায়ান শেরকি। কোয়ার্টার ফাইনালে সিটির প্রতিপক্ষ ব্র্যাডফোর্ড সিটি।

অন্য ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুল ও চেলসির লড়াইও নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন মরগান রজার্স। তিন মিনিট পরই পেনাল্টি থেকেই সমতা ফেরান কোডি গাকপো। দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের এই লড়াইয়ে ৬-৫ ব্যবধানে জেতে লিভারপুল। চেলসির ওয়েসলি ফোফানার শেষ শট লক্ষ্যভ্রষ্ট হলে নিশ্চিত হয় লিভারপুলের জয়। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ বোর্নমাউথ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কারাবাও কাপ: রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি-লিভারপুল

সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬