Dhaka ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইসরায়েলের নেসেট নির্বাচনে আরব দলগুলোর ঐতিহাসিক সাফল্য: সরকার গঠনে ‘কিংমেকার’ হওয়ার সম্ভাবনা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে নজিরবিহীন সাফল্য দেখিয়েছে দেশটির আরব ও মুসলিম প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো। ৪০ লাখেরও বেশি ভোট গণনা শেষে দেখা গেছে, আরব দলগুলো সম্মিলিতভাবে রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করতে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে তাঁদের এই অভাবনীয় উত্থান দেশটির ভবিষ্যৎ সরকার গঠনের সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে।

২০২২ সালের নির্বাচনে আরব দলগুলো যেখানে মাত্র ১০টি আসন পেয়েছিল, এবার তা প্রায় দ্বিগুণে উন্নীত হতে চলেছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, প্রধান আরব নির্বাচনী জোট ‘জয়েন্ট লিস্ট’ একাই ১৩টি আসন পেতে যাচ্ছে। অন্যদিকে মানসুর আব্বাসের নেতৃত্বাধীন ইসলামপন্থী দল ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) জয় পাচ্ছে ৬টি আসনে। ফলে ১২০ আসনের পার্লামেন্টে এই দুই দলের সম্মিলিত আসন দাঁড়াচ্ছে ১৯-এ।

নির্বাচন বিশ্লেষকদের মতে, মুসলিম ভোটারদের ব্যাপক উপস্থিতির কারণেই এই ফলাফল সম্ভব হয়েছে। এবার দেশটিতে রেকর্ড ৭৭ দশমিক ৭ শতাংশ ভোট পড়েছে, যা ২০২২ সালের চেয়ে ৭ দশমিক ১ শতাংশ বেশি। বিশেষ করে বেদুইন অধ্যুষিত অঞ্চল ও আরব এলাকাগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে।

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের বিপরীতে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট পেয়েছে ৫৪টি আসন। এর মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি, ইউনাইটেড তোরাহ জুডাইজম ৭টি, শাস ৭টি, ওজমা ইয়েহুদিত ৭টি এবং রিলিজিয়াস জায়নিস্ট পার্টি ৬টি আসন পাচ্ছে। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পাচ্ছে ৪৭টি আসন। ডান কিংবা মধ্যপন্থী কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে আরব দলগুলো এখন রাজনীতির কেন্দ্রবিন্দু বা ‘কিংমেকার’-এর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের নেসেট নির্বাচনে আরব দলগুলোর ঐতিহাসিক সাফল্য: সরকার গঠনে ‘কিংমেকার’ হওয়ার সম্ভাবনা

সর্বশেষ হালনাগাদ : ০৭:১৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬