যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি বা কোনো ধরনের কাজ করার অনুমতি নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই বিশেষ বার্তা প্রকাশ করে। বার্তায় বলা হয়, ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ার আগে ভিসার যাবতীয় নিয়মাবলী ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন। বি১/বি২ ভিসার আওতায় কেবল ব্যবসায়িক বৈঠক, সম্মেলনে অংশগ্রহণ বা বিভিন্ন চুক্তি সংক্রান্ত আলোচনায় অংশ নেওয়া যায়।
দূতাবাসের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে কোনো ধরনের কাজ বা চাকরি করতে চাইলে আবেদনকারীকে অবশ্যই সঠিক ক্যাটাগরির পৃথক ভিসার জন্য আবেদন করতে হবে।























