Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইসরাইলের নির্বাচনে শক্ত অবস্থানে আরব রাজনৈতিক জোটগুলো

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৩৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

ইসরাইলের জাতীয় নির্বাচনে দেশটির মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশ ফিলিস্তিনি নাগরিকদের ওপর নির্ভর করে বড় ভূমিকা রাখছে দুটি আরব রাজনৈতিক জোট—রা’আম ও জয়েন্ট লিস্ট। নির্বাচনে লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট ৫৫টি আসনে এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলো ৪৯টি এবং আরব জোটগুলো যৌথভাবে ১৬টি আসন অর্জন করেছে।

মানসুর আব্বাসের নেতৃত্বে পরিচালিত ‘রা’আম’ জোটটি ২০২১ সালে প্রথম আরব দল হিসেবে ইসরাইলের ক্ষমতাসীন জোটে যোগ দিয়ে ইতিহাস গড়েছিল। আরব সম্প্রদায়ের জন্য সরকারি সুযোগ-সুবিধা ও তহবিল নিশ্চিত করতে অন্য দলগুলোর সঙ্গে সমঝোতায় তারা বেশি আগ্রহী। অন্যদিকে বামপন্থি হাদাশ, আহমাদ তিবির নেতৃত্বাধীন তা’আল এবং সব নাগরিকের সমান অধিকারের সমর্থক বালাদ—এই তিনটি দলের সমন্বয়ে গঠিত ‘জয়েন্ট লিস্ট’ জোটটি সরকারে সরাসরি যোগ না দিয়ে নেতানিয়াহুবিরোধী অবস্থান বজায় রাখার ইঙ্গিত দিয়েছে।

এর আগে ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন দল দুটিকে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করলেও সুপ্রিম কোর্টের সর্বসম্মত সিদ্ধান্তে সেই নিষেধাজ্ঞা বাতিল হয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইসরাইলের নির্বাচনে শক্ত অবস্থানে আরব রাজনৈতিক জোটগুলো

সর্বশেষ হালনাগাদ : ০৩:৩৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬