Dhaka ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারিয়ে দুইয়ে আতলেতিকো

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

উত্তেজনাপূর্ণ মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে আতলেতিকো মাদ্রিদ। এই জয়ে নগরপ্রতিদ্বন্দ্বীদের টপকে গেল স্বাগতিকেরা।

বিজ্ঞাপন

ম্যাচের মোড় ঘুরে যায় বক্সের ঠিক বাইরে জুলিয়ানো সিমিওনেকে ফেলে দেওয়ায়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডিন হুইসেনকে। পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোকে এগিয়ে দেন আলেহান্দ্রো গ্রিমালদো।

এরপর সিমিওনের ক্রস থেকে বল জালে পাঠান জনাথন ডেভিড। লা লিগায় টানা তিন ম্যাচে এটি তার তৃতীয় গোল, যা আতলেতিকোর জয় অনেকটাই নিশ্চিত করে দেয়।

এর কিছুক্ষণ পর জুলিয়ান আলভারেজকে মাঠে নামান স্বাগতিক কোচ। তবে বার্সেলোনায় যোগ দিতে গ্রীষ্মকালীন দলবদলে আগ্রহ দেখানো এই আর্জেন্টাইনকে বদলি হিসেবে নামানোর সময় গ্যালারির একাংশের দুয়ো শুনতে হয়।

বিজ্ঞাপন

শেষ দিকে বার্নার্দো সিলভার ফ্রি-কিক থেকে হেডে গোল করে রিয়ালকে ম্যাচে ফেরার আশা দেখান আন্তোনিও রুডিগার। তবে সমতা ফেরানোর মতো আর কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

এই হারে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে গেল রিয়াল। সব ম্যাচেই জিতেছে বার্সা। আতলেতিকোর চেয়ে এক পয়েন্ট পিছিয়ে এখন তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

এইচজেএস

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারিয়ে দুইয়ে আতলেতিকো

সর্বশেষ হালনাগাদ : ১১:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬