Dhaka ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঢাকা টেস্ট: দ্বিতীয় সেশনে বাংলাদেশের দাপট, সাদমান-হৃদয়ের অবিচ্ছিন্ন জুটি

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

ঢাকা টেস্টে প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনটাও দারুণভাবে পার করেছে বাংলাদেশ। চা বিরতির আগে ৩ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। দ্বিতীয় সেশনে ১ উইকেট হারিয়ে ৮১ রান যোগ করতে পেরেছেন সাদমান ইসলাম ও তাওহীদ হৃদয়।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার (২৮ অক্টোবর ২০২৬) টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে ২ উইকেটে ৯৬ রান করে বাংলাদেশ। মধ্যাহ্নবিরতির পর ব্যাটিংয়ে নেমে ১৪ রান যোগ করতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় টাইগাররা।

ওয়ারিক্যানের বলে সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হন শান্ত। শুরুতে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে উইকেট আদায় করে নেয় ক্যারিবীয়রা। ১৯ রান করে আউট হয়েছেন শান্ত।

শান্তর বিদায়ের পর রানের গতি কিছুটা কমলেও কোনো বিপদ আসতে দেননি হৃদয় এবং সাদমান। দেখেশুনে খেলে দ্বিতীয় সেশন পার করে দিয়েছেন তারা। দুজনে মিলে গড়েছেন ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি। সাদমান অপরাজিত আছেন ৭৯ রানে এবং হৃদয় করেছেন ৩৬ রান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৯ রানে জেইডন সিলসের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। সিলসের অফ স্টাম্পের কাছে লেংথ বলটি বাইরে বেরিয়ে যাচ্ছিল। কাভার দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো গ্রিভসের হাতে।

দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন মুমিনুল হক এবং সাদমান ইসলাম। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি মুমিনুল হক।

২৮ রান করে ফেরেন তিনি। জোমেল ওয়ারিকানের মিডল ও অফ স্টাম্প বরাবর হাওয়ায় ভাসানো বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে মিড অফে দাঁড়ানো শামার জোসেফের হাতে ক্যাচ দেন।

তবে ২৮ রানের এই ইনিংসে একটি মাইলফলক গড়েছেন মুমিনুল। এদিন ১১ রান করে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা টেস্ট: দ্বিতীয় সেশনে বাংলাদেশের দাপট, সাদমান-হৃদয়ের অবিচ্ছিন্ন জুটি

সর্বশেষ হালনাগাদ : ০৩:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬