Dhaka ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মাদ্রিদ ডার্বিতে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর জয় ছাপিয়ে আলোচনায় এখন রেফারির কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত। রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ডিন হাউসেনের লাল কার্ড, আতলেতিকোর পেনাল্টি পাওয়া—সব মিলিয়ে ম্যাচের শেষ বাঁশির পরও বিতর্ক থামছে না। রিয়ালের অভিযোগ, গুরুত্বপূর্ণ মুহূর্তে কয়েকটি সিদ্ধান্ত গেছে তাদের বিপক্ষে।

বিজ্ঞাপন

লা লিগার সপ্তম রাউন্ডে রোববার রাতে মুখোমুখি হয়েছিল দুই নগরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় আতলেতিকো। একই ঘটনায় রিয়ালের ডিফেন্ডার হাউসেনকে লাল কার্ড দেখান রেফারি। তবে প্রথমার্ধের দুটি ঘটনায় রিয়ালও লাল কার্ডের দাবি তুলেছিল—জুড বেলিংহামের ওপর ক্রিশ্চিয়ান রোমেরোর চ্যালেঞ্জ এবং ফেদেরিকো ভালভার্দের গোড়ালিতে কাং-ইন লির ট্যাকল।

রেফারির সিদ্ধান্তগুলো নিয়ে বিশ্লেষণ করেছে বিতর্কিত রেফারিং ঘটনা নিয়ে কাজ করা ওয়েবসাইট ‘আর্চিভো ভিএআর’। তাদের মতে, হাউসেনকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত সঠিক ছিল। জুলিয়ানোকে পেনাল্টি বক্সের ভেতরে বলের লড়াই ছাড়াই ধরে ফেলে নামিয়ে দেন হাউসেন। মাঠের রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআর পর্যালোচনার পর সেটি লাল কার্ডে বদলে দেন।

তবে রোমেরোর চ্যালেঞ্জে লাল কার্ড না দেখানো নিয়ে প্রশ্ন তুলেছে আর্চিভো ভিএআর। তাদের বিশ্লেষণ, রোমেরো আগে বল খেললেও পরে বেলিংহামের হাঁটুতে আঘাত করেন। এ ঘটনায় হলুদ কার্ডই যথাযথ ছিল বলে মনে করে সাইটটি। তবে ভিএআরের হস্তক্ষেপ নিয়ে তারা প্রশ্ন তুলেছে।

বিজ্ঞাপন

সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে ভালভার্দের ওপর কাং-ইন লির ট্যাকল নিয়ে। আর্চিভো ভিএআরের দাবি, বল খেলার সুযোগ না থাকলেও লি তার বুটের স্টাড দিয়ে ভালভার্দের গোড়ালিতে আঘাত করেন। তাদের মতে, এটি সরাসরি লাল কার্ড দেখানোর মতো অপরাধ ছিল। কিন্তু মাঠের রেফারি ও ভিএআর—কেউই এ ঘটনায় হস্তক্ষেপ করেননি।

ম্যাচে হাউসেনের লাল কার্ডকে সঠিক বললেও রোমেরো ও লির ঘটনায় সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে আর্চিভো ভিএআর। ফলে আতলেতিকো-রিয়াল ডার্বির ফলের পাশাপাশি রেফারিং নিয়েও আলোচনা চলছে স্প্যানিশ ফুটবলে।

এইচজেএস

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মাদ্রিদ ডার্বিতে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

সর্বশেষ হালনাগাদ : ১১:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬