Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, হাতিয়ার দুই জেলে নিখোঁজ

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিকল হয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নোয়াখালীর হাতিয়া উপজেলার দুজন জেলে নিখোঁজ হয়েছেন। তবে ট্রলারে থাকা কামাল উদ্দিন নামের অপর এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার দিবাগত রাত চারটার দিকে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন (৩৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মাছ ধরার কাজে ব্যবহারের জন্য একটি নতুন বোট কিনতে চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় গিয়েছিলেন ওই জেলেরা। বোটটি কেনার পর রোববার রাতে সেটি নিয়ে তাঁরা হাতিয়ার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে আকমল আলী ঘাট এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং নদীর স্রোতে এটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। একপর্যায়ে পেছন থেকে একটি কার্গো জাহাজের ধাক্কায় বোটটি পানিতে ডুবে যায়।

দুর্ঘটনার সময় কামাল উদ্দিন কোনোমতে কার্গো জাহাজের শিকল ধরে ঝুলে থাকেন এবং পরবর্তীতে জাহাজের কর্মীদের সহায়তায় প্রাণে বেঁচে যান। তবে ট্রলারে থাকা অপর দুই জেলে মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা জানান, কর্ণফুলী নদীতে ট্রলারডুবির এই দুর্ঘটনা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, হাতিয়ার দুই জেলে নিখোঁজ

সর্বশেষ হালনাগাদ : ১১:২৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬