Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভাঙল গাড়ির কাচ, কোনোমতে রক্ষা পেলেন অভিনেত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল রাঘওয়ানি। বিহার ও উত্তর প্রদেশ অঞ্চলে তার পরিচিতি বেশ। সেই খ্যাতির বিড়ম্বনায় পড়তে হলো তাকে। সম্প্রতি তিনি একটি শো রুম উদ্বোধনে গিয়ে পড়েছেন বিপাকে। ভেঙেছে তার গাড়ির জানালা। তবে অভিনেত্রী আছেন নিরাপদে।

বিজ্ঞাপন

জানা গেছে, বিহারের একটি জুয়েলারি শোরুম উদ্বোধনে গিয়েছিলেন কাজল। তার আগমনের খবর শুনে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। অভিনেত্রীকে এক নজর দেখার জন্য ভিড় জমায় সেখানে। পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।

কাজল গাড়ির ভেতরে আছেন, এই ভেবে জানালার কাচ অব্দি ভেঙে ফেলেন কিছু মানুষ। অগত্যা স্থানত্যাগ করেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময়ও অভিনেত্রীকে বহনকারী গাড়ির পেছনে ছুটছেন বিপুলসংখ্যক মানুষ।

বিজ্ঞাপন

পরে কাজল রাঘওয়ানি একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন। কোনো আঘাত পাননি। ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও দিয়ে লিখেছেন, ‘আমি সুস্থ-স্বাভাবিক আছি। আপনারা দুশ্চিন্তা করবেন না।’

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অনুষ্ঠানের জন্য প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। এ ঘটনায় আয়োজকদের নোটিশ দেওয়া হবে বলেও জানা গেছে। যদিও শোরুম মালিক জানিয়েছেন, জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন তিনি।

উল্লেখ্য, অল্প বয়সেই অভিনয় শুরু করেন কাজল রাঘওয়ানি। শুরুটা গুজরাটি সিনেমা দিয়ে। পরে ২০১৩ সালে ‘রিহাই’-এর মাধ্যমে ভোজপুরি চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘পাটনা সে পাকিস্তান’, ‘মেহেন্দি লাগা কে রাখনা’, ‘ভোজপুরিয়া রাজা’ ও ‘সংঘর্ষ’-এর মতো জনপ্রিয় সিনেমা করেছেন কাজল।

বিজ্ঞাপন

কেআই

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভাঙল গাড়ির কাচ, কোনোমতে রক্ষা পেলেন অভিনেত্রী

সর্বশেষ হালনাগাদ : ১০:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬