Dhaka ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করব না, কোনো ষড়যন্ত্রে পা দেব না: মামুনুল হক

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

রাষ্ট্র মেরামত ও সংবিধান সংস্কারের সুনির্দিষ্ট দাবি এবং হাজার হাজার শহীদের রক্তের ঋণ শোধ করার লক্ষ্যেই মাঠে নেমেছে জনতা। কোনো ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্রের কাছে মাথানত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, এই ঐক্য কেবল রাজনৈতিক দলগুলোর নয়, বরং এটি সমগ্র দেশবাসীর অধিকার আদায়ের ঐক্য।

আসন্ন লংমার্চ ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, দেশের স্বাধীনতা রক্ষা এবং আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের পথ চিরতরে রুদ্ধ করার এই লড়াইয়ে তারা সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ দায়িত্ব পালন করলে শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মাওলানা মামুনুল হক বলেন, জনগণের অধিকার আদায়ের এই আন্দোলন কোনো হুমকি বা সন্ত্রাস দিয়ে থামানো যাবে না। রাজপথেই সব ধরনের অপতৎপরতার উপযুক্ত জবাব দেওয়া হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করব না, কোনো ষড়যন্ত্রে পা দেব না: মামুনুল হক

সর্বশেষ হালনাগাদ : ১১:০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬