Dhaka ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন শান্ত

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার লক্ষ্য সামনে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ সিরিজের আগে দলের সার্বিক প্রস্তুতি ও নিজেদের লক্ষ্যের কথা গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এর আগে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলে আসলেও টেস্ট দলের ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করার পর্যাপ্ত সুযোগ পেয়েছেন বলে জানান অধিনায়ক। কন্ডিশন ও প্রস্তুতি নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে শান্ত বলেন, খেলোয়াড়েরা আগে থেকেই নিজেদের মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছেন এবং এখানকার কন্ডিশন সম্পর্কে তাদের সম্যক ধারণা রয়েছে।

প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ দল এই সিরিজের জন্য নিজেদের বেশ ভালোভাবে প্রস্তুত করলেও তা নিয়ে কোনো বাড়তি চাপ অনুভব করছেন না বাংলাদেশ অধিনায়ক। তার মতে, প্রতিপক্ষ কেমন প্রস্তুতি নিল তার চেয়ে নিজেদের পরিকল্পনা ও প্রক্রিয়া সঠিকভাবে মাঠে বাস্তবায়ন করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনারে পৌঁছানোর সমীকরণকে কোনো বাড়তি চাপ হিসেবে না নিয়ে বরং বড় ধরনের অনুপ্রেরণা হিসেবে দেখছেন নাজমুল হোসেন শান্ত। অতিরিক্ত কোনো কিছু না ভেবে কেবল নিজেদের স্বাভাবিক খেলাটা বজায় রাখার ওপর জোর দিয়েছেন তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন শান্ত

সর্বশেষ হালনাগাদ : ১১:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬