Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রাজধানী ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে আকস্মিক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে এই ঘটনা ঘটে, যার ফলে সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সচিবালয় এলাকা ছাড়াও মগবাজার, মধুবাগ, শান্তিনগর, মালিবাগ এবং খিলগাঁওসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ না থাকার খবর পাওয়া গেছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন এবং মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। এর পাশাপাশি চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, ধানমন্ডি-উলন গ্রিডেই এই বিপর্যয়ের ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে সিস্টেম পুনরুদ্ধারের জন্য দ্রুত কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে স্বস্তির বিষয় হলো, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকার বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ সচল ও স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়

সর্বশেষ হালনাগাদ : ১১:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬