Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সড়ক নিরাপত্তা জোরদারে ৬৮ হাজার চালক তৈরি করবে বিআরটিসি

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

সড়ক খাতের শৃঙ্খলা এবং দেশ-বিদেশে দক্ষ চালকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ৬৮ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পৃথক প্রকল্পের আওতায় এই বিশাল প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট’-এর আওতায় মোট ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ৪০ হাজার নতুন তরুণকে পেশাদার চালক হিসেবে গড়ে তোলা এবং ২০ হাজার কর্মরত চালককে রিফ্রেসার প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২৬ সালের মে মাস থেকে শুরু হয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত বিআরটিসির বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র এই কার্যক্রম পরিচালনা করবে।

বিআরটিসির প্রাক্কলন ও কাজের গুণগত মান নিয়ন্ত্রণ (আইসিডব্লিউএস) বিভাগের মহাব্যবস্থাপক ফাতেমা বেগম জানান, এই উদ্যোগ দেশে দক্ষ চালক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া এডিবির সহায়তায় আরও ৮ হাজার নতুন চালককে প্রশিক্ষণ দেওয়া হবে, যেখানে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের কথা মাথায় রেখে ইংরেজি ও আরবি ভাষা দক্ষতার ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি নারীদের ড্রাইভিং পেশায় উৎসাহিত করতে বিশেষ উদ্যোগও অন্তর্ভুক্ত রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সড়ক নিরাপত্তা জোরদারে ৬৮ হাজার চালক তৈরি করবে বিআরটিসি

সর্বশেষ হালনাগাদ : ১০:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬