বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ না থাকলেও বাংলাদেশ সফরে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে চলতি চক্রের সমাপ্তি টানতে চায় ক্যারিবীয় দলটি। বুধবার ঢাকার মাঠে শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন উইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। তিনি জানান, এই সিরিজের শেষটা জয় দিয়ে রাঙিয়ে বড়দিনের সেরা উপহার পেতে চায় দল।
কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াকেই ম্যাচের মূল চাবিকাঠি হিসেবে দেখছেন রস্টন চেজ। চার ইনিংসের এই লড়াইয়ে যে দল উইকটের আচরণ ভালোভাবে বুঝতে পারবে, তারাই সফল হবে বলে মনে করেন তিনি। এছাড়া স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটারের বাংলাদেশে খেলার অভিজ্ঞতা না থাকলেও তাদের ভয়ডরহীন ক্রিকেট খেলার তাগিদ দিয়েছেন সফরকারী অধিনায়ক। বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে ছাড় না দেওয়ার মানসিকতার কথাও জানান তিনি।

























