Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে পালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

রাজবাড়ী শহরের পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে প্রকাশ্যে আমির হোসেন লিটন নামের এক ব্যবসায়ী নেতাকে গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে ঘটা এই ঘটনায় আহত ব্যবসায়ীকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত লিটন বাণীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, আদালত থেকে একটি মামলার হাজিরা শেষে রিকশা করে যাওয়ার সময় একটি অটোরিকশা তাদের গতিরোধ করে এবং তাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার হাতে লাগে।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন। তিনি জানান, হামলাকারী হিসেবে এক চিহ্নিত সন্ত্রাসীর নাম পাওয়া গেছে এবং তদন্তের স্বার্থে তা দ্রুতই প্রকাশ করা হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে পালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য

সর্বশেষ হালনাগাদ : ১০:৫১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬