Dhaka ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইয়ামাল নয়, এমবাপেকেই বেছে নিলেন বার্সার সাবেক ডিফেন্ডার

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

২০২৬ সালের ব্যালন ডি’অর নিয়ে নিজের পছন্দের কথা জানালেন সাবেক বার্সেলোনা ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। ফরাসি তারকার ভোট যাবে স্বদেশি কিলিয়ান এমবাপের পক্ষে। তার মতে, গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে এমবাপের পারফরম্যান্স ছিল অসাধারণ।

বিজ্ঞাপন

অ্যাতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার মাদ্রিদ ডার্বির আগে ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পছন্দের কথা জানান উমতিতি। ফ্রান্সের সাবেক এই ডিফেন্ডারের মন্তব্য প্রকাশ করেছে ফুট মেরকাতো।

ব্যালন ডি’অরের ভোট কাকে দেবেন? এমন প্রশ্নের উত্তরে উমতিতি বলেন, ‘আমি কাকে ভোট দেব? সেরা খেলোয়াড়কেই, তাই না? আমার কাছে কিলিয়ান এমবাপে অসাধারণ একটি মৌসুম কাটিয়েছে। ক্লাব ও জাতীয় দলের হয়ে সে অনেক গোলও করেছে।’

এমবাপের পাশাপাশি ইংল্যান্ডের জুড বেলিংহামের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন উমতিতি। তবে নিজের জাতীয়তার প্রসঙ্গ টেনে শেষ পর্যন্ত এমবাপেকেই বেছে নিয়েছেন তিনি। উমতিতির ভাষায়, ‘বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহামও খুব ভালো খেলেছে। তবে আমি ফরাসি, তাই কিলিয়ান এমবাপেকেই ভোট দেব।’

বিজ্ঞাপন

বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি উমতিতি। ইয়ামাল এর আগে বার্সেলোনার হয়ে লা লিগা এবং স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের পর নিজেকেও পুরস্কারটির অন্যতম দাবিদার হিসেবে উল্লেখ করেছিলেন।

গত মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমবাপে। ক্লাব ও জাতীয় দলের হয়ে তার এই গোল-সাফল্যই উমতিতির পছন্দের অন্যতম কারণ।

এইচজেএস

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইয়ামাল নয়, এমবাপেকেই বেছে নিলেন বার্সার সাবেক ডিফেন্ডার

সর্বশেষ হালনাগাদ : ১০:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬