Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পর্তুগালে আবাসন সংকটের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:০০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

পর্তুগালে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার রাজধানী লিসবনের অন্যতম প্রধান সড়কে প্রতিবাদ মিছিলের পর, সেখানে ১০০টিরও বেশি তাঁবু খাটিয়েছিলেন বিক্ষোভকারীরা।

পরে শনিবার গভীর ভোরে তাঁবুগুলো উচ্ছেদ করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষে কয়েকজন সামান্য আহত হলেও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

ইউরোপের অন্যতম তীব্র আবাসন সংকটে ভুগছে পর্তুগাল। ২০১৭ সালের পর দেশটিতে বাড়ির দাম দ্বিগুণের বেশি বেড়েছে। নতুন চুক্তিতে বাড়িভাড়াও প্রায় দ্বিগুণ হয়েছে। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন তরুণরা।

শনিবার হাজারো মানুষের বিক্ষোভ মিছিলের পর লিসবনের রোসিও স্কয়ারে শতাধিক তাঁবু স্থাপন করেন আন্দোলনকারীরা। শনিবার রাত ২টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাঁবু সরিয়ে দেয় পুলিশ। এর আগে মঙ্গলবারও একই স্থানে একটি শিবির উচ্ছেদ করা হয়েছিল।

ব্যাংক অব পর্তুগালের হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় তিন লাখ বাড়ির ঘাটতি রয়েছে। আবাসন আইন সংশোধনের প্রস্তাব বাতিল, উচ্ছেদ সহজ করার উদ্যোগ বন্ধ এবং নতুন ভাড়ার চুক্তিতে ভাড়ার সর্বোচ্চ সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা।

আবাসন সংকটের প্রতিবাদে বেলজিয়াম, ফ্রান্স, ইতালি ও স্পেনেও একই ধরনের বিক্ষোভ হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পর্তুগালে আবাসন সংকটের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

সর্বশেষ হালনাগাদ : ১০:০০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬