Dhaka ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
দিনাজপুরের বোচাগঞ্জে দুই বাড়িতে অভিযান, ১৯৪ বস্তা সার জব্দ ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি

আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে স্বস্তি

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ শুরু হওয়ায় কিছু পণ্যের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে। শনিবার (২৪ অক্টোবর) কারওয়ান বাজার ও হাতিরপুলসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেগুন, করলা, মুলা, ফুলকপিসহ বেশ কিছু সবজির দাম কিছুটা কমেছে; বিশেষ করে দেশি আলু ২৫ টাকা এবং ফুলকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সবজির দামে কিছুটা স্বস্তি মিললেও চাল, মাছ, মাংস ও ডিমের চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদের অস্বস্তি কাটেনি।

বাজারে মিনিকেট চাল ৭০ থেকে ৭৫ টাকা এবং নাজিরশাইল ৮৪ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যদিও পোলাওয়ের চালে কিছুটা স্বস্তি দেখা গেছে। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম কমে ১৭০ টাকা হলেও সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা এবং গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফার্মের ডিমের ডজন ১৩০ থেকে ১৫০ টাকার মধ্যে অবস্থান করছে। বিক্রেতারা আশা করছেন আগামীতে শীতকালীন সবজির আমদানি আরও বাড়লে দাম আরও কমবে, তবে বর্তমানে অন্যান্য নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে মানুষের দৈনন্দিন কেনাকাটায় বাড়তি চাপ বজায় রয়েছে।

জনপ্রিয়

দিনাজপুরের বোচাগঞ্জে দুই বাড়িতে অভিযান, ১৯৪ বস্তা সার জব্দ

আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে স্বস্তি

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬