Dhaka ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আমদানি নির্ভরতা কমাতে ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

দেশের সবচেয়ে বড় ও পুরনো গ্যাসক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ার তিতাস থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আরও বৃদ্ধি পেয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আনুষ্ঠানিকভাবে দৈনিক ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আনুষ্ঠানিকভাবে এই গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ৩,৬০৩ মিটার গভীরতায় চীনা প্রতিষ্ঠান সিসিডিসি এই কূপের খননকাজ সম্পন্ন করে।

২৮ নম্বর কূপের পাশাপাশি তিতাস ‘সি’ লোকেশনের ২৯ নম্বর কূপের খননকাজও ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যেই এই কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার কাজ চলছে। এছাড়া আগামী দেড় মাসের মধ্যে একই লোকেশনে ৩০ নম্বর কূপের খনন শুরু হবে। অন্যদিকে, সদর উপজেলার নন্দনপুরে দেশের প্রথম এবং সবচেয়ে গভীর (৫,৬০০ মিটার) অনুসন্ধান কূপ—৩১ নম্বর কূপের খননকাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বড় কোনো জটিলতা না থাকলে আগামী ৩-৪ মাসের মধ্যে এই কূপ থেকেও গ্যাস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে ২৯, ৩০ ও ৩১ নম্বর কূপের প্রতিটি থেকে দৈনিক ১৫ মিলিয়ন করে মোট ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। মূলত জ্বালানি খাতের আমদানি নির্ভরতা কমানো এবং ২০৩০ সালের মধ্যে দেশের চাহিদা ও সরবরাহের পার্থক্য শূন্যে নামিয়ে আনতে সরকারের ‘১৫০টি কূপ খনন’ মহাপরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগগুলো বাস্তবায়ন করা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আমদানি নির্ভরতা কমাতে ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

সর্বশেষ হালনাগাদ : ০১:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬