Dhaka ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

‘আলোকিত কোরআন ২০২৭’-এর ঢাকা অডিশনে ৭০ প্রতিযোগী পেলেন ‘ইয়েস কার্ড’

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর ঢাকা অডিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর মগবাজারের শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদে আয়োজিত এ বাছাই পর্বে ঢাকা ও সংলগ্ন জেলার পাঁচ শতাধিক হাফেজ অংশ নেন।

কঠোর যাচাই-বাছাই ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বিচারকমণ্ডলী সেরা ৭০ জন প্রতিযোগীকে পরবর্তী রাউন্ডের জন্য ‘ইয়েস কার্ড’ প্রদান করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হিফজ, তাজবীদ, কিরাআত এবং উপস্থাপনার দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ঢাকা অডিশনে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা লুৎফর রহমান, মাওলানা সাদিকুর রহমান আজহারী ও ক্বারী এ কে এম ফিরোজ। এছাড়াও শীর্ষস্থানীয় আলেম ও ক্বারীদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী সার্বিক মূল্যায়নে অংশ নেন।

আয়োজক সূত্রে জানানো হয়েছে, দীর্ঘ ১৬ বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবার প্রতিযোগিতাটির ১৭তম আসর অনুষ্ঠিত হচ্ছে। দেশের তৃণমূল পর্যায়ের মেধাবী তরুণ হাফেজদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই দেশজুড়ে এই নিয়মিত অডিশন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

‘আলোকিত কোরআন ২০২৭’-এর ঢাকা অডিশনে ৭০ প্রতিযোগী পেলেন ‘ইয়েস কার্ড’

সর্বশেষ হালনাগাদ : ০৭:০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬