Dhaka ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পানছড়ি সীমান্তে বিজিবির টহলদলের অভিযান: সাবমেশিনগান ও গোলাবারুদ উদ্ধার

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রাতের বিশেষ অভিযানে একটি ৭ দশমিক ৬২ মিলিমিটার সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড তাজা গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী দলটি পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) স্বাক্ষরিত এক বিবৃতিতে জানান, বৌদ্ধমনিপাড়া বিওপির একটি নিয়মিত টহলদল সীমান্ত সড়কে টহল দেওয়ার সময় সশস্ত্র একদল ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। এ সময় সন্দেহভাজন ১০ থেকে ১২ জনের দলটি রাতের অন্ধকারে গভীর জঙ্গলের দিকে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের জঙ্গলে ব্যাপক তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সব আলামত ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে পানছড়ি থানা পুলিশ।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অস্ত্র পাচার রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা ও সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পাহাড়ি এ দুর্গম অঞ্চলে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পানছড়ি সীমান্তে বিজিবির টহলদলের অভিযান: সাবমেশিনগান ও গোলাবারুদ উদ্ধার

সর্বশেষ হালনাগাদ : ০৭:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬