Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনের আঘাতে তেলবাহী প্রকাণ্ড ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৪৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

হরমুজ প্রণালি পার হওয়ার সময় সমুদ্র মাইনের আঘাতে প্রায় দুই মিলিয়ন ব্যারেকের বেশি অপরিশোধিত তেল পরিবাহী এক বিশালাকার ট্যাংকারে বিকট বিস্ফোরণ ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী নিশ্চিত করেছে যে, বিস্ফোরণের পরপরই ট্যাংকারটিতে প্রচণ্ড অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।

আইআরজিসির দাবি, নির্দিষ্ট অনুমোদনবিহীন একটি রুট ধরে ও নিজেদের শনাক্তকরণ রাডার ব্যবস্থা বন্ধ রেখে গোপনে হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টা করছিল জাহাজটি। উক্ত অভিযানে ট্যাংকারটিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সহায়তা দিচ্ছিল বলেও অভিযোগ করেছে ইরানি এই বাহিনী।

একই সাথে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে, প্রণালি দিয়ে ইরানের বেঁধে দেওয়া নিরাপত্তা আইন লঙ্ঘন করে যাতায়াত করার চেষ্টা করলে সংশ্লিষ্ট যেকোনো জাহাজকে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনের আঘাতে তেলবাহী প্রকাণ্ড ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

সর্বশেষ হালনাগাদ : ১১:৪৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬