Dhaka ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: নির্বাচন কমিশনার

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকায় আলাদাভাবে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন দেখছে না নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন যে, বর্তমান নির্বাচনী পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত উপনির্বাচন উপলক্ষে গঠিত আইনশৃঙ্খলা রক্ষা সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার উল্লেখ করেন, একটি সাধারণ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এই উপনির্বাচনে প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে মোতায়েন করা হয়েছে। ভোটাররা যাতে কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সভায় উপনির্বাচনকে সম্পূর্ণ শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: নির্বাচন কমিশনার

সর্বশেষ হালনাগাদ : ০১:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬