Dhaka ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সৌদি আরবে হামলার ঘটনায় ভ্রাতৃপ্রতিম দেশটির প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

সৌদি আরবের বিভিন্ন বেসামরিক অবকাঠামোর ওপর সাম্প্রতিক হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজন নিরপরাধ মানুষের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করা হয়েছে।

সংস্থায় (ওআইসি) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাভেদ ওআইসিতে সৌদি আরবের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খালিদ বিন ইসমাইল বিন বাদাওয়ি বিন হুসাইন আল শরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সমর্থন ও সংহতির বার্তা পৌঁছে দেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দুই দেশের দূত বাগদাদে আয়োজিত হতে যাওয়া আসন্ন ৫২তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) বৈঠক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠককালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পরিচালিত হুথিদের হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের পাশে শক্তভাবে দাঁড়ানোর জন্য বাংলাদেশের সরকার ও বীর জনগণের ভূয়সী প্রশংসা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সৌদি রাষ্ট্রদূত।

সৌদি প্রতিনিধি খালিদ বিন ইসমাইল রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন যে, মিয়ানমারের গণহত্যার দায় নির্ধারণের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) প্রত্যাশিত ইতিবাচক রায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের ইতিহাসে একটি যুগান্তকারী নজির স্থাপন করবে।

এ ছাড়া দ্বিপক্ষীয় বৈঠকের সমাপনীতে উভয় দেশের কূটনীতিকরা ওআইসির বিভিন্ন বৈশ্বিক ফোরামে বাণিজ্য, অর্থায়ন, কৃষি, জনস্বাস্থ্যসেবা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো কৌশলগত গুরুত্বপূর্ণ খাতগুলোতে দুই দেশের সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে নীতিগতভাবে সম্মত হন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে হামলার ঘটনায় ভ্রাতৃপ্রতিম দেশটির প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ

সর্বশেষ হালনাগাদ : ১১:০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬