Dhaka ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সৌদিতে হামলা ও বিস্ফোরণের ছবি তোলার দায়ে মার্কিন নাগরিক গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৪২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লাগাতার হামলার ছবি-ভিডিও ধারণ করায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে একাধিক আমেরিকান নাগরিক গ্রেপ্তার হয়েছেন। সোমবার, রিয়াদস্থ মার্কিন দূতাবাস এক জরুরি বার্তায় নিজেদের নাগরিকদের গ্রেপ্তারের এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন দূতাবাস সূত্রে জানানো হয়েছে, সৌদিতে ঘটে যাওয়া সাম্প্রতিক হামলা ও তার ধ্বংসস্তূপের ছবি তোলার অপরাধে কয়েকজন মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। তবে কতজন আমেরিকানকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি।

দূতাবাস তাদের বিজ্ঞপ্তিতে সৌদি সরকারের সাম্প্রতিক কড়া আইনি হুঁশিয়ারির কথা স্মরণ করিয়ে দিয়ে জানিয়েছে যে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধ, আঘাতপ্রাপ্ত স্থান এবং তার ক্ষয়ক্ষতির যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, প্রকাশ করা কিংবা শেয়ার করা সৌদি আইনে চরম দণ্ডনীয় অপরাধ এবং তা আইনগত ঝুঁকির সামিল।

পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় সৌদি আরবে কর্মরত নিজ দেশের সরকারি কর্মীদের জন্য কঠোর ট্রাভেল অ্যাডভাইজরি বা ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। মার্কিন মিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সৌদিতে অবস্থানরত মার্কিন সরকারি কর্মকর্তাদের দেশটির যেকোনো বিমানবন্দর ব্যবহার করার আগে এখন থেকে দূতাবাসের বিশেষ লিখিত অনুমতি নিতে হবে।

একই সঙ্গে সাধারণ আমেরিকান নাগরিকদেরও সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে ‘চরম সতর্কতা’ অবলম্বনের তাগিদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিনে রিয়াদ ও আবহাসহ সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নজিরবিহীন ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। শুধু রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেই এ পর্যন্ত অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে গত শনিবারের এক একক হামলাই কেড়ে নেয় ১৩ জনের জীবন। এসব হামলায় আহত হয়েছেন আরও শত শত বেসামরিক মানুষ। এর আগে আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের পৃথক হামলায় আরও দুইজনের মৃত্যু হয়।

সৌদি রাজতন্ত্রকে কেঁপে দেওয়া এই নজিরবিহীন বিমান হামলা এবং তার জের ধরে মার্কিন নাগরিকদের গ্রেপ্তার ও বিমান চলাচলে মার্কিন নিষেধাজ্ঞা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সৌদিতে হামলা ও বিস্ফোরণের ছবি তোলার দায়ে মার্কিন নাগরিক গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ১১:৪২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬