ভোর ৫:১১, সোমবার,২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    বিচার বিভাগে ডিজিটাল অগ্রযাত্রা, জনভোগান্তি কমাতে সংস্কারে গতি আনছে সরকার

    বিচার বিভাগে ডিজিটাল অগ্রযাত্রা, জনভোগান্তি কমাতে সংস্কারে গতি আনছে সরকার

    কারণে-অকারণে ওয়াকআউট না করতে বিরোধী দলকে স্পিকারের আহ্বান

    কারণে-অকারণে ওয়াকআউট না করতে বিরোধী দলকে স্পিকারের আহ্বান

    শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের শুনানি সম্পন্ন

    শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের শুনানি সম্পন্ন

    তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: মন্ত্রী

    তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: মন্ত্রী

    দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার

    দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার

    ডিজেল–পেট্রোলসহ সব জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি, সোমবার থেকে কার্যকর

    সরকারি তথ্যে জ্বালানি তেলের ‘রেকর্ড মজুত’, বাস্তবে কেন হাহাকার?

    অ্যাম্বুলেন্সে তেল পাচারে ৭ জন আটক, সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি জব্দ

    অ্যাম্বুলেন্সে তেল পাচারে ৭ জন আটক, সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি জব্দ

    এক পাম্প থেকে তেল নিয়ে ছুটছে আরেক পাম্পে

    এক পাম্প থেকে তেল নিয়ে ছুটছে আরেক পাম্পে

    পাবনায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন

    পাবনায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

রটে গেছে—নির্বাচন হবে না, এই গুজব কেন?

Correspondent 2 by Correspondent 2
ডিসেম্বর ৫, ২০২৫
in সম্পাদকীয়
0
রটে গেছে—নির্বাচন হবে না, এই গুজব কেন?

গুজব কী? এর সরল অর্থ হলো মিথ্যা রটনা। কেউ এমন একটা কিছু বলল, যেটা বাস্তবে নেই, কিন্তু সেটাকেই সত্য বলে প্রচার করা। কথায় আছে, একটা মিথ্যা বারবার বললে সেটি সত্য হয়ে যায়। মানুষ সেটিই বিশ্বাস করতে থাকে। তখন আসল সত্যটি হারিয়ে যায়। আর আসল সত্যের কথা তখন কেউ যদি উচ্চারণ করে, সে পড়ে যায় মহাঝামেলায়।

একটা প্রবচন আছে, ‘দশচক্রে ভগবান ভূত’। শব্দশিল্পীরা চমৎকার কিছু কথা আউড়ে গেছেন, যেমন ‘মিথ্যার মতো সুন্দর’ কিংবা ‘সত্যের মতো বদমাশ’।

ইন্টারনেট ঘেঁটে গুজব প্রসঙ্গে বেশ কিছু উদ্ধৃতি পেয়েছি। একেকটা উদ্ধৃতির সঙ্গে বিখ্যাত কোনো মনীষীর নাম জুড়ে দেওয়া হয়েছে। এখানে কয়েকটি উল্লেখ করার লোভ সামলাতে পারছি না:

১. গুজব হলো অপ্রমাণিত সত্যের ছদ্মরূপ: মার্ক টোয়েন।

২. গুজব ছড়ানো সহজ, কিন্তু তা মোকাবিলা করা কঠিন : আলবার্ট আইনস্টাইন।

৩. যে ব্যক্তি গুজব বিশ্বাস করে, সে নিজের বিচারক্ষমতা হারায় : হেলেন কেলার।

৪. যে তথ্য যাচাই ছাড়া ছড়ায়, তা গুজবের সমতুল্য : রবীন্দ্রনাথ ঠাকুর।

৫. গুজবের প্রভাব কখনো হালকা হয় না: নেলসন ম্যান্ডেলা।

৬. গুজব মানুষকে বিভ্রান্ত করে এবং বিশ্বাসকে ক্ষয় করে : চার্লস ডিকেন্স।

৭. গুজব হলো অজ্ঞতার ফল : লিও তলস্তয়।

৮. গুজব ছড়ানো মানে অন্যের মানহানি করা : উইলিয়াম শেক্‌সপিয়ার।

মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়। তারপর ঠেকে শেখে। ওপরের বাক্যগুলো নীতিকথা মনে হলেও এসবই বাস্তব অভিজ্ঞতা থেকে উৎসারিত উপলব্ধি।

এ দেশের বেশির ভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। মুসলমানের বিশ্বাসের ভিত্তি হচ্ছে পবিত্র কোরআন। দেখা যাক সেখানে এ প্রসঙ্গে কী বলা হয়েছে। সুরা বনি ইসরাইলের ৩৬ নম্বর আয়াতে তিনি বলছেন, ‘যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তা অনুসরণ কোরো না। কান, চোখ, মন—প্রত্যেকের কৈফিয়ত তলব করা হবে।’

এ দেশে আমরা অনেকেই ‘হুইন্যা মুসলমান’। আমাদের যা বলতে ও করতে নিষেধ করা হয়েছে, আমরা তা-ই বেশি বেশি করি। আমরা সমাজে বিভ্রান্তি ছড়াই, ঝগড়া তৈরি করি। কেন করি? আমার মনে হয়, এর পেছনে দুটি কারণ আছে।

যদি ১৯৭১ সালকে ভিত্তি বছর ধরি, তাহলে যেসব সমস্যার সমাধান গত ৫৪ বছরে হয়নি, বা ১৯৪৭ সালকে যদি ভিত্তি বছর ধরি, তাহলে যার সুরাহা গত ৭৮ বছরে হয়নি, আগামী ফেব্রুয়ারির নির্বাচন ঠেকিয়ে দিতে পারলেই কি সব মুশকিল আসান হয়ে যাবে? এক. কোনো একটা মতলব থেকে আমরা মিথ্যা প্রচার করি, গুজব রটাই। একটা মিথ্যাকে আমরা এমন নাটকীয়ভাবে উপস্থাপন করি যে মানুষ সেটি বিশ্বাস করে পঙ্গপালের মতো ছোটে। দুই. সমাজে কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে। তারা কাউকে ভালো থাকতে দেয় না। গুজব রটিয়ে মজা পায়। এটা তাদের কাছে বিনোদন। তাদের রটনায় সমাজের যে কত ক্ষতি হয়ে যায়, এ নিয়ে তাদের ভ্রুক্ষেপ নেই।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়া মার্ক এলিয়ট জাকারবার্গ এক আজব জিনিস বানিয়েছেন—ফেসবুক। আমরা এর একটা গালভরা নাম দিয়েছি—সামাজিক যোগাযোগমাধ্যম। তো জাকারবার্গের ফেসবুক এখন একটা গুজবের আড়ত। সম্পাদনার বালাই নেই। মূলধারার গণমাধ্যমে সবার প্রবেশাধিকার নেই।

কিন্তু ফেসবুক হচ্ছে উন্মুক্ত মাধ্যম। এখানে সবাই স্বাধীন, যখন যা খুশি বলতে পারছেন, উগরে দিচ্ছেন। আজকাল এখান থেকেই হচ্ছে সাংবাদিকতা। একে বলা যায় ফেসবুক সাংবাদিকতা। এখানে সংবাদের উৎস হলো ফেসবুকে পাওয়া খবর। যে যা খুশি বলছে, লিখছে। ওপরে ছড়ি ঘোরানোর কেউ নেই।

শুরুতে মনে হয়েছিল, মূলধারার গণমাধ্যমে যে সিন্ডিকেট কাজ করে, তার দেয়াল ভেঙে মুক্ত সাংবাদিকতার স্ফুরণ ঘটবে। মুশকিল হলো, সবার তো শিক্ষা, রুচি আর লক্ষ্য এক নয়। ফলে একটি সম্ভাবনাময় গণযোগাযোগের মাধ্যম এখন মূর্খ আর ভাঁড়দের ভাগাড়ে পরিণত হতে চলেছে। ক্রমাগত চলছে মিথ্যাচার, অপতথ্য ছড়ানো আর চরিত্রহনন। আর আছে অশ্রাব্য শব্দের ব্যবহার, যেটাকে আমরা বলি স্ল্যাং। বাক্যে ও বক্তব্যে স্ল্যাং ব্যবহারের একটা প্রতিযোগিতা চলছে। যাঁরা শোভন ও সুশীল হিসেবে সমাজে পরিচিত, তাঁরা অনেকেই বাজার পাওয়ার লোভে এই জোয়ারে গা ভাসিয়ে দিয়েছেন।

একটি পত্রিকায় কিংবা টিভি চ্যানেলে আপনি কাউকে অমুক চতুষ্পদের বাচ্চা বলে গালি দিতে পারবেন না। কিন্তু ফেসবুকে তা পারবেন অনায়াসে। যে কথা আপনি আপনার মা–বাবা বা সন্তানের সামনে উচ্চারণ করতে লজ্জা পাবেন, তা অবলীলায় ঝেড়ে দিচ্ছেন ফেসবুকে।

তবে সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে গুজব। মূলধারার মাধ্যমগুলো এর মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। তারা এখন ‘ফ্যাক্ট চেকার’ দিয়ে তথ্য যাচাইয়ে নেমেছে। কিন্তু তারা অনেকটাই অসহায়। মিথ্যার শক্তি বড় বেশি। মানুষের হাতে হাতে মুঠোফোন। ভাত-কাপড়ের পর এটি জীবনযাপনের প্রধান উপকরণ আর নিয়ন্ত্রক হয়ে উঠেছে।

এতক্ষণ মন খারাপ করা কিছু কথা বললাম। এবার আসি একটি সাম্প্রতিক বিষয়ে। বিষয়টি রাজনৈতিক। দেশে একটা নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার বলেছে, পরবর্তী সংসদ নির্বাচন হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে, রোজা শুরু হওয়ার আগে। অনুমান করি, নির্বাচনটি হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেই জানা যাবে কোন তারিখে হবে ভোটাভুটি।

ইতিমধ্যে রটে গেছে, নির্বাচন নাকি হবে না। কয়েকজন বেশ জোরের সঙ্গেই এ কথা বলছেন। এটা শঙ্কা বা গুজব যা-ই হোক না কেন, সেটি ভালো বাজার পেয়েছে। অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন, নির্বাচন হবে না।

যথাসময়ে নির্বাচন না হওয়ার তিনটি কারণ থাকতে পারে। এক. বেশির ভাগ রাজনৈতিক দল নির্বাচনে যাবে না; দুই. আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন খারাপ হবে যে নির্বাচনের আয়োজন করা আদৌ সম্ভব হবে না; তিন. ভয়ংকর রকমের একটা প্রাকৃতিক দুর্যোগ হবে, যেখানে অগুনতি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া নির্বাচন সময়মতো না হওয়ার আর কোনো কারণ দেখি না। কিন্তু নির্বাচন নিয়ে আগেভাগেই নেতিবাচক প্রচারণার কারণে মানুষের মনে সন্দেহ, অবিশ্বাস ও শঙ্কা তৈরি হচ্ছে।

অন্তর্বর্তী সরকারকে যেতে হবে। কারণ, এটি ‘অন্তর্বর্তী’। একটি নির্বাচনই কেবল এই সরকারকে একটি এক্সিট দিতে পারে। ওপরে যে তিনটি সম্ভাব্য কারণের কথা উল্লেখ করেছি, তার কোনো একটি না ঘটলে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখি না।

নির্বাচন না হলে এর চেয়ে ভালো কী হবে, সেটি বোঝা যাচ্ছে না। সমাজে একটি মত আছে—নির্বাচন করে লাভ কী? এতে কি জনগণের মুক্তি আসবে? আমাদের সব ইহজাগতিক সমস্যার সমাধান হবে? জানি, হবে না। কিন্তু নির্বাচন না হলে কি সব সমস্যার চটজলদি সমাধান হয়ে যাবে?

যদি ১৯৭১ সালকে ভিত্তি বছর ধরি, তাহলে যেসব সমস্যার সমাধান গত ৫৪ বছরে হয়নি, বা ১৯৪৭ সালকে যদি ভিত্তি বছর ধরি, তাহলে যার সুরাহা গত ৭৮ বছরে হয়নি, আগামী ফেব্রুয়ারির নির্বাচন ঠেকিয়ে দিতে পারলেই কি সব মুশকিল আসান হয়ে যাবে?

সুরা হুজুরাতের ৬ নম্বর আয়াতে এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘হে বিশ্বাসীগণ, যদি কোনো সত্যত্যাগী তোমাদের কাছে কোনো খবর আনে, তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাতে অজান্তে তোমরা (তাদের আনা খবর শুনে) কোনো জনগোষ্ঠীকে আঘাত না করে বসো এবং পরে তোমাদের কাজের জন্য লজ্জা না পাও।’

Tags: #গণতান্ত্রিকপ্রক্রিয়া#গুজবপ্রবণতা#তথ্যবিকৃতি#নির্বাচন২০২৫#নির্বাচনগুজব#বাংলাদেশনির্বাচন#ভোটরাজনীতি#মহিউদ্দিনআহমদ#রাজনৈতিকবিশ্লেষণ#সামাজিকযোগাযোগমাধ্যম
Previous Post

একধারী কূটনীতির যুগ শেষের পথে

Next Post

জাপানের বিলীন হতে বসা ‘তুষার দানব’: জাও পর্বতের নিঃশব্দ মৃত্যু এবং পুনর্জাগরণের লড়াই

Correspondent 2

Correspondent 2

Related Posts

বাংলাদেশে যে কারণে বিশ্ববিদ্যালয় বিকশিত হতে পারে না
সম্পাদকীয়

বাংলাদেশে যে কারণে বিশ্ববিদ্যালয় বিকশিত হতে পারে না

এপ্রিল ১৭, ২০২৬
0
রাষ্ট্রভাবনার পাশাপাশি কেন সমাজভাবনাও জরুরি
সম্পাদকীয়

রাষ্ট্রভাবনার পাশাপাশি কেন সমাজভাবনাও জরুরি

এপ্রিল ১২, ২০২৬
0
বাল্যবিবাহের পক্ষে প্রচার থামাবে কে
সম্পাদকীয়

বাল্যবিবাহের পক্ষে প্রচার থামাবে কে

এপ্রিল ১২, ২০২৬
0
ওরা দেশদ্রোহী
সম্পাদকীয়

জ্বালানি সংকটের জেরে নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা: দেশজুড়ে হাহাকার ও কৃত্রিম সংকটের অভিযোগ

মার্চ ৩০, ২০২৬
0
ওরা দেশদ্রোহী
সম্পাদকীয়

ওরা দেশদ্রোহী

মার্চ ২৯, ২০২৬
0
ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা: যান্ত্রিক কোলাহলমুক্ত শহর কি আমাদের বিকেন্দ্রীকরণের বার্তা দিচ্ছে?
সম্পাদকীয়

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা: যান্ত্রিক কোলাহলমুক্ত শহর কি আমাদের বিকেন্দ্রীকরণের বার্তা দিচ্ছে?

মার্চ ২৮, ২০২৬
0
Next Post
জাপানের বিলীন হতে বসা ‘তুষার দানব’: জাও পর্বতের নিঃশব্দ মৃত্যু এবং পুনর্জাগরণের লড়াই

জাপানের বিলীন হতে বসা ‘তুষার দানব’: জাও পর্বতের নিঃশব্দ মৃত্যু এবং পুনর্জাগরণের লড়াই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • বিচার বিভাগে ডিজিটাল অগ্রযাত্রা, জনভোগান্তি কমাতে সংস্কারে গতি আনছে সরকার
  • কারণে-অকারণে ওয়াকআউট না করতে বিরোধী দলকে স্পিকারের আহ্বান
  • কম বয়সেই বাড়ছে হাঁটু ব্যথা, সমাধানে ৫ কার্যকরী কৌশল
  • ভিজিট ভিসায় হজ বন্ধ করল সৌদি, জরিমানসহ একগুচ্ছ নতুন নির্দেশনা
  • শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের শুনানি সম্পন্ন

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025